1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

অসুস্থ পত্রিকা পরিবেশক শফির শয্যা পাশে চৌগাছা রিপোর্টার্স ক্লাব

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছার অসুস্থ পত্রিকা পরিবেশক (হকার) শফি উদ্দিন ওরফে শফির শয্যাপাশে চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ।শনিবার বিকেলে তারা উপজেলার হুদা ফতেপুরে শফির গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে শফির স্বাস্থ্যর খোঁজ খবর নেয়ার পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের পক্ষ হতে শফির ছোট মেয়ে আফরিনের হাতে নগদ অর্থ, শীতবস্ত্র ও নিত্যপন্য তুলে দেন।এ সময় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কপোতাক্ষ গেজেট পত্রিকার সম্পাদক এম মুজাহিদ আলী, নব নির্বাচিত সভাপতি মুকুরুল ইসরাম মিন্টু, সহ-সভাপতি শওকত আলী,সাবেক সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক রেজাউল করিম সাগর, মহিদুল ইসলাম,ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শফি উদ্দিন চৌগাছাবাসির অত্যান্ত পরিচিত এক মুখ।দেশ স্বাধীনের পরপরই তিনি চৌগাছায় সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। অভাব অনাটনের কারনে মহৎ এই পেশা ছেড়ে দিয়ে পত্রিকা পরিবেশনা (হকার) কাজে নিজেকে নিয়োজিত করেন। রোদ, ঝড়, বর্ষা যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন চৌগাছায় পত্রিকা এলে তা পাঠকের কাছে পৌছে দেওয়া ছিল তার প্রথম ও প্রধান কাজ। ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের কিছু দিন পর হঠাৎ ব্রেন স্টোকে আক্রান্ত হলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হলেও আর সুস্থ হয়ে উঠেনি। শফির একমাত্র ছেলে আরিফুজ্জামান ইমন জানান, পিতা ব্রেন স্টোক করার এক বছর পর মা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমি এবং আমার একমাত্র ছোট বোন ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া জান্নাতি আক্তার আফরিন অনেক কষ্টে দিন পার করি। অভাবের সংসারে দু’বেলা খাবার জোগাড় করায় হচ্ছে অনেক কষ্টের, সেখানে পিতার চিকিৎসা করা দুঃস্বপ্নের মত। বলা চলে বিনা চিকিৎসায় চোখের সামনে ধুকে ধুকে পিতা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। চরম এই পরিস্থিতিতে তিনি পিতার সু চিকিৎসায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com