1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বরগুনায় জমি নিয়ে বিরোধে দু পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীর ছোনাউটা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধে ও পূর্ব শত্রুদের জেরে একই বাড়ীর ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন সোনাউঠা গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে মোঃ মাসুম খান (২৫) , আবদুর রাজ্জাক খান (৫০)সালাম খান (৫৫)।
স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত মাসুম খানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাসুম খানের দুটি পা কুপিয়ে ও পিটিয়ে ভেঙ্গে দিয়েছে অপর পক্ষ।
আহত সূত্রে জানা গেছে, হানিফ মৃধা গংদের সাথে মাসুম খান গংদের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে রবিবার বেলা ১১ টার সময় মাসুম খান মটরসাইকেল যোগে পূর্বচিলা যাওয়ার পথে প্রফুল্ল গাইনের বাড়ীর সামনের রাস্তায় হানিফ মৃধা ,জাকির, বেল্লাল ও নেছারের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাসুমকে কুপিয়ে আহত করে। এসময় মাসুম খানকে বাচাতে এগিয়ে আসলে মো. সালাম , রাজ্জাক খান, ও মোতালেব খানকে ও মারধোর করে আহত করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ মেহেরিন আশরাফ জানান, মাসুম খানের দুটি পা ভেঙ্গে ফেলা হয়েছে । তার অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, এখোনো অভিযোগ পাইনি । অভিযোগ পলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com