1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফরিদপুরে সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শহরের আলীপুরে রবিবার বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গনে এ প্রতিযোগিতা ও বিতরণী  অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও  ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, (১০,১১,১২) নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা খাতুন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গেরা,  বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন এবং এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত  অতিথি বৃন্দ। এরপর মোট ৩৪টি ইভেন্টে ৪ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অভিভাবক, বিদ্যালয় সাবেক শিক্ষার্থী, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা এবং পৌরসভার কর্মচারীদের জন্যও একটি করে খেলা অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে দর্শক এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার  বিতরণী উপভোগ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com