1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

জমজমাট আয়োজনে শেষ হয়েছে কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। শনিবার (১০ ফেব্রুয়ারি) কাওড়া  আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে  মাঠে অনুষ্ঠিত হয়।  এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কেন্দুয়া  উপজেলার ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন  ভূঁঞা ও এলাকার গণ্যমান্য সংস্কৃতিমনা  ব্যক্তিবর্গসহ  আরো অনেকে । বালিকা বিদ্যালয় বিধায় গৃহিণীদের ডল নেমেছিল।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে মশাল দৌড়ের  মধ্য দিয়ে ক্রীড়া  উৎসব  শুরু হয়। ক্রীড়া পরিচালনা করেন  কাওড়া আদর্শ বালিকা  উচ্চ বিদ্যালয়ের   ক্রীড়া শিক্ষক শফিউল আলম (রেনু)।   দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,   দৌড়, রিলে দৌড়, দড়ি লাফ, গোলক  নিক্ষেপ, ভলিবল    যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য টার্গেট ফিলাপ  প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয়  নাচ, গান, নাটক সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেন সহকারী শিক্ষক শামীম আহমেদ ও টেকনিক্যাল দায়িত্বে ছিলেন জিলকাদ হোসেন সুমন।  সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নাটক: ‘এ সমাজ ভাঙল যারা’  পরিচালনা করেন সহকারী  শিক্ষক মোহাম্মদ আলী ও নাটকের পৃষ্ঠপোষকতায় ছিলেন সহকারী শিক্ষক ফররুখ আহমেদ  এবং সার্বিক তত্ত্বাবধানে  সহকারী প্রধান শিক্ষক  এটিএম শাহজাহান। শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার দেয়া হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com