1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কানাইঘাটে তুচ্ছ ঘটনায় নিহত

শামীম আহমদ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটে বুধবার (০৭ ফেব্রুয়ারি) মোটরসাইকেলে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগার জের ধরে এক মোটরসাইকেল আরোহী ও তার ভাইদের হাতে নির্মমভাবে নিহত আলমগীর হোসেনের লাশ ময়না তদন্তের পর দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর নিহত আলমগীর হোসেনের লাশ বিকেলে তার নিজ বাড়ী উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামে নিয়ে আসার পর তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাদ মাগরিব তিনচটি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার পর গ্রামের গুরুস্থানে দাফন করা হয়।জানাজার নামাজে এলাকার বিপুল সংখ্যক লোকজন শরীক হন। এ সময় অনেকে এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদ তার ভাই ওয়েছ আহমদ সহ অন্যান্য খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে আলমগীর হোসেন হত্যায় জড়িত থাকার দায়ে বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বড়চতুল বাজার থেকে পালানোর চেষ্টাকালে সুলতান আহমদ নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্মা। আলমগীর হোসেন হত্যা মামলায় নিহতদের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় একটি দায়ের করেছেন।

উল্লেখ্য, গত বুধবার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর বড় ছেলে অটোরিকশা সিএনজি চালক আলমগীর হোসেন (৩২) এর সিএনজি গাড়ীর সাথে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটর সাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে মোটর সাইকেল চালক সাদিক আহমদ ও তার সাথে থাকা আরো এক যুবক উত্তেজিত হয়ে তাদের সাথে থাকা ধারালো চাকু দিয়ে অটোরিকশা চালক আলমগীরকে এলোপাতাড়ি ভাবে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন এর মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com