1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মেডিকেলে চান্স পেয়েছেন আমতলীর চার কৃতি শিক্ষার্থী

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০০ বার পড়া হয়েছে
২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চমক দেখিযে় আমতলী সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে উপজেলার চার কৃতি শিক্ষার্থী। দুজন ছেলে দুজন মেযে় মেডিকেলে চান্স পাওয়ায় এরই মধ্যে উপজেলা জুডে় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তাঁরা। তারা হলেন, জান্নাতুল নাঈম, সাদিয়া, জিএম আসিফ রনি, ও লামিয়া আক্তার।
আমতলী উপজলার ৭নং আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযে়র প্রধান শিক্ষক
মোঃ নজরুল ইসলাম ও মোসাঃ মাকসুদা বেগম দম্পতির সন্তান জান্নাতুল নাঈম। দুই ভাই বোনের ভিতর জান্নাতুল নাঈম সবার ছোট। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ চান্স পেযে়ছেন। তিনি আমতলী সরকারি এ কে পাইলট স্কুল থেকে এসএসসি এবং আমতলী সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পান। মেডিকেলে পড়ার চান্স পাওয়ায় তিনি পিতা-মাতা, শিক্ষকমন্ডলী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডাক্তার হযে় গ্রামের অসহায়, হতদরিদ্র মানুষের সেবা করতে চাই।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পেযে়ছেন গার্মেন্টস কর্মী জাকির হোসেন ও রোজিনা দম্পতির মেযে় সাদিয়া। সাদিয়া আমতলী এম ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও আমতলী সরকারি কলেজ থেকে এইচএসসি গোল্ডেন জিপিএ-৫ থাকতে উত্তীর্ণ হন। মেডিকেলে চান্স পাওয়ার প্রতিক্রিয়ায় সাদিয়া জানান, তিনি ডাক্তার হয়ে আর্তমানবতার সেবা করতে চান। যাতে মানুষ ডাক্তারের কাছে ভালো সেবা পায়।
শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে চান্স পেযে়ছেন উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের চুনাখালি মাধ্যমিক বিদ্যালযে়র সহকারী শিক্ষানুরাগী গোলাম মোস্তফা ও এম জাহান কলি দম্পতির সন্তান জিএম আসিফ রনি। তিনি উপজেলার চুনাখালি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং আমতলী সরকারি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ অর্জন করেন। ২ ভাই মধ্যে তিনি ছোট। বড় ভাই জিএম আরাফাত রাজীব অধ্যানরত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ । মেডিকেলে কলেজে চান্স পাওয়ায় এক প্রতিক্রিয়ায় জিএম আসিফ রনি বলেন, একজন আদর্শ ডাক্তার হযে় অসহায় মানুষের সেবা করতে চাই।
উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের কবির হোসেন কেনান মাদবার এর বড় মেয়ে লামিয়া আক্তার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তির চান্স পেযে়ছেন। লামিয়া উপজেলার চুনাখালী স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ এবং আমতলী সরকারি কলেজে থেকে গোল্ডেন জিপিএ-৫ পান। লামিয়া আক্তার জানান, আমি ডাক্তার হযে় আর্ত মানবতার সেবা করতে চাই। অসহায় দুরস্তদের পাশে দাঁড়াতে চাই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com