1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

লক্ষ্মীপুরে ‘কেয়ার এডুকেশনের’- ভিন্নধর্মী উদ্যোগ

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের ‘ফাউন্ডেশন ক্লাস’ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) পৌর শহরের লিল্লাহ জামে মসজিদ সংলগ্ন প্রতিষ্ঠানটির হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির পরিচালক ফখরুল ইসলাম স্বপন, অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, ইংরেজি বিভাগের প্রধান রাশেদা মারজান বিনু, বাংলা বিভাগের প্রধান মো. আজিম হোসেন, সিনিয়র শিক্ষক আশফাক উদ্দিন শুভসহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সনদপত্র ও পুরস্কার বিতরণ পূর্বে আলোচনা সভায় অতিথিরা বলেন, শিক্ষার্থীরা (ছোট বাচ্চা) হচ্ছে মাটির দলার মতো। আপনি যেভাবে তৈরি করবেন সে ওভাবেই গড়ে উঠবে। শুধু ছোট শিক্ষার্থীরা নয় বড়দের ক্ষেত্রেও এমন হয়। তাইতো কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ প্লে শ্রেণি থেকে ‘ফাউন্ডেশন ক্লাসের’ ব্যবস্থা করেছে। যাতে তারা স্কুলের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সহজে মিশতে পারে। ছোট থেকেই শিখতে পারে ‘পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, আদব কায়দা এবং মৌলিক বিষয়গুলো।
আরও বলেন, একটি বাচ্চার যখন ৪ থেকে ৫ বছর বয়স। তখন থেকেই তাদের মস্তিস্কের বিকাশ ঘটে। ঠিক তখনি ‘ফাউন্ডেশন ক্লাসের’ মাধ্যমে কেয়ার এডুকেশন শিক্ষার্থীদের মস্তিস্কে ভালো জিনিসগুলো দেওয়া হচ্ছে। অর্থ্যাৎ তার জন্য পজেটিভ যা দরকার সেটি তাকে শিখানো হয়। এসময়ের শিখা বিষয়গুলো তাদের দীর্ঘসময় ধরে মনে থাকবে। আলোচনা সভা পরবর্তী অতিথিরা ফাউন্ডেশন ক্লাস পরীক্ষায় ভালো করা ১৯ জন (প্লে-ক্লাস টু) ছাত্রছাত্রীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com