দুটি সংখ্যালঘু পরিবার দুর্বৃত্তদের আগুনে সর্বস্বান্ত হয়ে গেল। আগামীকাল মেয়ের বিয়ে, বিয়ের সমস্ত বাজার ঘরে, বাদ যায়নি বিয়ের শাড়িটাও! একমাত্র আয়ের উৎস ভ্যানটিও পুড়ে ছাই
উল্লেখ্য, গতকাল পিরোজপুরের ডুমুরিতলা শারিকতলা ইউনিয়নের সাহা পাড়ায় রাতের অন্ধকারে সমীর সাহা এবং কালা সাহার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে! পরিবারের ভাষ্যমতে রাতের আঁধারে দুর্বৃত্তরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়!
প্রসঙ্গত, তারা অভিযোগ করেছে রাতের আধারে ঘরের চারপাশ থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার উদ্দেশ্য ছিল দুর্বৃত্তদের! এই বাড়িতে গত মাসেও একবার আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল! দ্বিতীয় প্রচেষ্টায় দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন সফল হয়েছে! আসলে অমানুষের দ্বারা সবকিছু সম্ভব।