1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান  

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে
দেশের ডালের চাহিদা মেটাতে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের  ডাল ফসলের আবাদের আহ্বান জানিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়ায়।
সোমবার দুপুরে মাঠ দিবসে সরেজমিন গবেষণা বিভাগ ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদের সভাপতিতে  প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।অনুষ্ঠানে  ডালের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প মাদারীপুরের প্রকল্প পরিচালক ডঃ মোঃ সালেহ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হারুন অর রশিদসহ কৃষি বিজ্ঞানী ও কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ অঞ্চলে এক সময় বিপুল পরিমাণ ডাল ফসলের আবাদ করা হলেও কয়েক বছর আগে ডাল ফসলের আবাদ কমে যায় ক্ষতির অজুহাতে। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন গবেষণা বিভাগের উদ্ভাবিত বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের ডাল আবাদের আহ্বান জানান বক্তারা।  অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com