রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকার ঈদুলপুরে অবস্থিত নর্থ বেঙ্গল জুট মিলস (প্রাঃ) লিঃ এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বন্ধ হয়ে পড়েছে মিলটির উৎপাদন। ফলে অন্ততঃ ৫’শ শ্রমিক কর্মহীন অলস দিন কাটাচ্ছেন। পাশাপাশি মিলটির অর্থনৈতিক কাঠামো ভেঙ্গে পড়ার আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন বর্তমান মালিক কর্তৃপক্ষ।এ পরিস্থিতি থেকে উত্তরন পেতে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে মিলগেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস এর উপর নির্ভরশীল প্রায় ৫’শ কর্মকর্তা-কর্মচারীর পরিবার।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পরেও মিলটির প্রাক্তন মালিকপক্ষের আবেদনে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ শুক্রবার (০৯ফেব্রুয়ারি) মিলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে বন্ধ হয়ে পড়েছে মিলটির উৎপাদন, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক-কর্মচারীরা। ফেরৎযাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা, ভেঙ্গে পড়ছে মিলটির অর্থনৈতিক মেরুদন্ড।তিনি আরো বলেন, নর্থ বেঙ্গল জুট মিলস নাম ঠিক রেখে ২৫ আগষ্ট ২০২২ সালে সকল ব্যবস্থাপনা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির শেয়ার ট্রান্সফারের মাধ্যমে কোম্পানী আইনের ১৯৯৪ অনুযায়ী বর্তমানে মিলটির মালিক আমি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাহবুবার রহমান এবং চেয়ারম্যান হিসেবে খালেদা পারভীন দায়িত্ব পালন করে আসছেন।
কিš‘ প্রাক্তন মালিক/ চেয়ারম্যান আবুল কাশেম ও তার ২ সহযোগী ব্যবস্থাপনা পরিচালক বলরাম সাহা ও ওয়াহেদশাহ চৌধুরী মিলটি পুনরায় তাদের কাছে বিক্রি করার জন্য চাপ সৃষ্টিসহ মিল পরিচালনায় নানাভাবে বাধা সৃষ্টি করে মিল বন্ধ করার অপচেষ্টা ও মিল চত্বরে অবাঞ্চিত লোকদের আনাগোনা চালাচ্ছেন। সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল জুট মিলস ম্যানেজার নাহিদ প্রধান, আতিয়ার রহমান ও প্রোডাকসন ম্যানেজার জুয়েল রানা, উপদেষ্টা আশরাফুল হক চৌধুরী প্রমুখ।এসময় শ্রমিক গীতা রানী, সুুরভি বালা, মিনতি, জেসমিন, লিটন মিয়া, আজিজার রহমান, রোকন মিয়া বলেন, বাংলাদেশের ঐতিহ্য হলো জুট মিল। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে বর্তমান সরকার যখন তৎপরতা চালাচ্ছে, ঠিক সে মুহুর্তে একটি কুচক্রীমহল এই জুট মিলটি বন্ধ করাসহ গ্রাস করার পায়তারা এবং শ্রমিকদের কর্মহীন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা এব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল মহলেরনেক দৃষ্টি কামনা করেন। অন্যথায় তারা আন্দোলনে যাবেন বলে জানান।