1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোঃ আলী (১৭) নামে এক ওয়ার্কসপ শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও নিহতের স্বজন জানা গেছে, আমতলী পৌরশহরের ৯ নং ওয়ার্ড লোচা এলাকার বাসিন্দা মোশারফ হাওলাদারের পুত্র ওয়ার্কসপ শ্রমিক মোঃ আলী তার বাসা থেকে মোটর সাইকেল যোগে আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকায় ওয়ার্কসপে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা সৈকত ফিলিং ষ্টেশনের কাছে কুয়াকাটা থেকে ছেড়ে আসা দূরপাল্লার ঢাকাগামী ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) মোটর সাইকেলেটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোর্ট সাইকেল চালক ওয়ার্কসপ শ্রমিক মোঃ আলী নিহত হয়।সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত মোঃ আলীর মরদেহ উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকওয়াত হোসেন তপু সড়ক দূর্ঘটনায় শ্রমিক মোঃ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ  নিতে প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com