1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

৪ মণ গাঁজা ও একটি ট্রাকসহ ৪ মাদক কারবারি আটক

সুলতান মাহমুদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাড়াইপাড়া কালিবাড়ী গ্রামের মৃত কালু শেখের ছেলে মো. আতিকুল ইসলাম (৪০), নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর টানবাজার রেলবাগান এলাকার মো. আক্কাস মিয়ার ছেলে মো. অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচরা পূর্বপাড়া গ্রামের মো. ফজল শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৬) ও কামারখন্দ উপজেলার কর্ণসূতী গ্রামের মৃত মাজেম আলী শেখে ছেলে মো. আব্দুল লতিফ শেখ (৫১)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জুলহাজ উদ্দীন জানান, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত মাদকবিরোধী বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় রাত সাড়ে ৩টায় পাবনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ব্যাক বডি থেকে  ৪ মণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয় ট্রাকে থাকা ৪ মাদক কারবারিকে। তিনি আরও বলেন, আটক আতিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলাসহ ৮টি ও মো. আব্দুল লতিফ শেখের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com