1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফরিদপুরে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যকে কারাদণ্ড

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে একটি মামলার পৃথক দুটি ধারায় আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মোঃ সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির (২৬) নামে একজনকে ৭ বছর ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে ওই দুটি ধারার একটিতে ২০ হাজার ও অপরটিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একটি ধারায় তিন মাসের ও অপরটিতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে  ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত পৃথক দুটি ধারায় এ রায় ঘোষনা করেন। রায় দেওয়ার সময় আসামি আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্য আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।জানা যায়,  দন্ডপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে।মামলার বিবরনী সুত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ই আগস্ট এন্টি টেরিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আসামী সালাউদ্দীনকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে কিছু জিহাদি বই ও মোবাইল উদ্ধার করা হয়। পরে আসামী সালাউদ্দীন আদালতে স্বীকারক্তীমূলক জবানবন্দী প্রদান করেন। আর সেই জবানবন্দীতে তিনি আনসারউল্লাহ বাংলাটিমের একজন সদস্য বলে দাবী করেন। সেই সাথে তিনি বিভিন্ন এ্যাপ্স ব্যবহার করে এই সংগঠনের অন্যান্য সদস্যদের প্রশিক্ষন প্রদান করতেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com