1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফরিদপুরে বসন্ত বরণে পিঠাপুলির উৎসব শুরু

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে
ফরিদপুরে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বসন্ত বরণে পিঠাপুলির উৎসব। ফরিদপুরে ঋতুর রাজা বসন্ত বরণে দুই দিনব্যাপী  পিঠাপুলির উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ।ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব  চত্বরে ফরিদপুর বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০ টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির মেলা।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলাস্থলে আয়োজিত  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান,  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী  রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, একসময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো। ছোটবেলায় মামা বাড়ি নানা বাড়ি গিয়ে। বাঙালি সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছেন এতে করে শৈশবের স্মৃতি আজ মানুষ পটে জেগে উঠেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুর কে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো। আমাদের দেশের সকল ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাবো।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ব্লাস্ট এর সমন্বয়কারী গোস্বামী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অতিথিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com