1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

হাইকোর্টের আদেশ নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে;(সওজ) জায়গা দখল নিয়ে রমরমা বাণিজ্য চলছে

মো রাকিব বাবু 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

হাইকোর্টের আদেশ নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বগুড়া-নাটোর মহাসড়কে সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল নিয়ে রমরমা বাণিজ্য চলছে। গড়ে তোলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা।এসব অবৈধ স্থাপনা থেকে একটি মহল প্রতিমাসে ভাড়া আদায়ের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে এমনটাই অভিযোগ উঠেছে। জানা যায়, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তৃতীয় দফায় উচ্ছেদ অভিযানে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলা অংশের রুপিহার, কুন্দারহাট, নন্দীগ্রাম, উমরপুর, রনবাঘা বাসস্ট্যান্ডে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই হাইকোর্টের আদেশ অমান্য করে পুনরায় এসব অবৈধ স্থাপনায় দোকানপাট নির্মান করা হয়েছে। গোপন তথ্য সুত্রে জানা যায়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে রাস্তার দুইপাশে ফল, মুদিখানা সহ সবমিলিয়ে ২৫ থেকে ৩০ টি দোকান অবৈধ স্থাপনার উপর রয়েছে। আর ওইসব দোকানগুলো থেকে একটি মহল ভাড়ার নামে প্রতিমাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি ও দোকান মালিকরা জানিয়েছেন এসব অবৈধ স্থাপনা যেখানে সেখানে গড়ে তোলার কারণে ট্রাক,বাস,সিএনজি,অটো রিস্কা পার্কিংয়ের জায়গা না থাকার কারনে বিগত দিনে বগুড়া-নাটোর মহাসড়কে দূর্ঘটনায় হারিয়েছে অসংখ্য তাজা প্রাণ।
আবারো এসব অবৈধ স্থাপনা হওয়ার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এছাড়াও কোটি কোটি টাকা ব্যায়ে পানি নিস্কাসনের ড্রেনের স্লাাবের উপর রাখা হয়েছে দোকানের আসবাবপত্র এতে করে পায়ে হেঁটে চলাচলকারী পথচারীরা পরেছে চরম বিপাকে। সব মিলিয়ে এসব অবৈধ স্থাপনার কারনে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
এলাকার সচেতন মহল দাবি তুলেছে অল্প দিনের মধ্যই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য। জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান এই প্রতিনিধিকে বলেন অভিযোগটি আমি শুনেছি অচিরেই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com