1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

আশুলিয়ার দি-ল্যাব এইড হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

খান আইয়ুব রেজা
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪৮ বার পড়া হয়েছে

আশুলিয়ার জামগড়া এলাকায় ভুল  চিকিৎসায় মিজানুর রহমান (৩৬) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।মিজানুর রহমান আশুলিয়ার জামগড়া এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে হোটেল ব্যবসা করতেন। তিনি মাদারীপুরের কালকিনি এলাকার বাসিন্দা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জামগড়া ছয়তলা বাসস্ট্যান্ড এলাকায় মোল্লা সুপার মার্কেট এ অবস্থিত দি-ল্যাব এইড হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়।

মিজানের পরিবার জানায়, পিত্তথলিতে পাথর অপসারণে অস্ত্রোপচারের জন্য রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে  দি- ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। ওই  দিন রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের চিকিৎসক ডা. সাকিফ রহমান তার অস্ত্রোপচার করেন। এরপর থেকেই তার বমি হতে থাকে। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে ব্যথা বেড়ে যাওয়ায় নার্স ডাকলে তিনি এসে ইনজেকশন দেন। এরপরও ব্যথা না কমায় তাকে আরও দু’টি ইনজেকশন দেওয়া হয়। এরপরই মুখ ও নাক দিয়ে ফেনা বের হয়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। তখন নার্সরা এসে দ্রুত তাকে ছাড়পত্র দিয়ে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। তখন নবীনগর কেন্দ্র হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা জানান অনেক আগেই তিনি মারা গেছেন।মিজানের ছোট ভাই রিপন হোসেন বলেন, ভাইয়ের ব্যথা বাড়লে প্রথম একজন এসে একটি ইনজেকশন দেন। এরপর আরেকজন এসে আরও দুটি ইনজেকশন দেন। কিন্তু তিনি ডাক্তার নার্স কিছুই না। ওই ইনজেকশন দেওয়ার পরে তার নাক-মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। পরে অন্যান্য নার্সরা অন্য মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলেন এবং ছাড়পত্র দেন। কিন্তু মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন অনেক আগেই তিনি মারা গেছেন।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিফ রহমানের সঙ্গে কথা বলতে গেলে তাকে হাসপাতালে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি দি-ল্যাব এইড হাসপাতালের পরিচালক লোকমান হোসেন বলেন, আমার এখানে সোমবারকে এক রোগী অপারেশন হয়েছে। আজকের সকালে রোগীটা খারাপ হইছে। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শ্বাসকষ্ট বেড়ে যায়। তবে, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com