1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

শ্রীবরদীতে  ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জোবায়ের সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদীতে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩) ফেব্রুয়ারি বিকালে শ্রীবরদী সদর ইউনিয়নের দহের পাড় সরকারি স্কুল মাঠে, শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি)কাইয়ুম খান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম  এন্ড অপস) আরাফাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং শ্রীবরদী  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরিদুজ্জামান খান।
এ সময় মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে নির্মূল করতে  সকলের সহযোগিতা চেয়ে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন।এছাড়া আরোও বক্তব্য রাখেন ৬ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম.এ সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: লাল মিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম,ও সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম মিঠু।এছাড়াও উপস্থিত ছিলেন, বানি বাইদ আব্দুল্লাহ আল- মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী সহ  এলাকার সকল শ্রেণী  পেশার মানুষ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com