1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে
আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী  বিশ্ববিদ্যালয় (রাবি)। ফাইনাল ম্যাচে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলকে ১০১-৬১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ফাইনাল ম্যাচ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন রাবি বাস্কেটবল দলের হারিস।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
চ্যাম্পিয়ন ও রানার্স আপ—উভয় দলকেই অভিনন্দন জানিয়ে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, “প্রথমেই আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানাই। আজকের খেলাটি অত্যন্ত ভালো পরিবেশে সম্পন্ন হয়েছে। আমি জানি ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল বেশ ভালো খেলে থাকে। খেলায় হোস্ট টিমই চ্যাম্পিয়ন হবে— এটা যেন মনে করা না হয়। সবাইকে সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে খেলাধুলা করতে হবে।”
এছাড়া, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তরিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম মোর্ত্তুজা।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com