মাসিমপুর এ.এল.এম উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ এবং এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহাজান। উদ্বোধন শেষে আলহাজ্ব মোঃ শাহজাহান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করে ভালো ফলাফল করলেই চলবে না, তার ফাঁকে মেধা বিকাশে খেলাধুলাও নিজেকে মনোনিবেশ করতে হবে। এখন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় সুশিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। ব্যাগ ভর্তি বই কাঁধে নিয়ে এখন আর শিক্ষার্থীদের বিদ্যালয় যেতে হবে না। সরকার এখন শিক্ষার্থীদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দিচ্ছেন।
এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত শেষে বিশেষ আয়োজনে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও সংগীত পরিবেশন শেষে পুরস্কার বিতরন করা হয়।স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল পাটোয়ারীর সভাপতিত্বে ও এ কে এম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. আনোয়ার খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. রুহুলআমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, মাসিমপুর আব্দুল লতিফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শাহীন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন, সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নজরুল ইসলাম জিএসসহ আরো অনেকে।