1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মাদরাসার শিক্ষকরা অনুপস্থিত থেকেও বেতন-ভাতা পেলেন

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় মনকান্দা এম.ইউ. আলিম মাদরাসা এন্ড বি.এম কলেজ অধ্যক্ষের সাথে এলাকাবাসীর দ্বন্দ্বের জেরে জানুয়ারি মাসে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে টানা ১৩ দিন উধাও ছিলেন অধ্যক্ষ ও তাঁর অনুসারী শিক্ষকরা। অনুপস্থিত শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন-ভাতা উত্তোলন করেছেন। কিন্তু অধ্যক্ষের ডাকে সাড়া না দিয়ে প্রতিদিন মাদরাসা উপস্থিত থাকা ৩ শিক্ষকের জানুয়ারি মাসের বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে মাদরাসার ৬ জন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ করলেন অধ্যক্ষ।

এদিকে এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গত রোববার বিকেলে পৃথকভাবে লিখিত অভিযোগ দাখিল করেছেন বঞ্চিত শিক্ষকগণ ও এলাকাবাসী। তাদের অভিযোগ, তিনজন শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রাখা, জমি বিক্রি করে টাকা আত্মসাৎ এবং গোপনীয়ভাবে পকেট কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করাসহ আরো কতিপয় অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে অধ্যক্ষের এক উদ্ধত্যপূর্ণ ঘটনা ঘটে। বিবেকতাড়িত হয়ে আমরা কয়েকজন এই সত্য স্বীকার করার অপরাধে আমাদেরকে কোনো কিছু না জানিয়ে বিধিবহির্ভূতভাবে গত জানুয়ারি মাসের বেতন বন্ধ করে দিয়েছেন।

অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ এএমএম মুহিবুল্লাহর স্বেচ্চাচারিতা, দুর্নীতি ও উদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ ও সুষ্ঠ তদন্তপূর্বক সুবিচার চেয়ে আবেদন করি। পরবর্তীতে দেখা যায় ১৩/১৪ দিন প্রতিষ্ঠনের মূল গেইটে তালা দিয়ে অধ্যক্ষসহ বেশ কিছু সংখ্যক শিক্ষক প্রতিষ্ঠানে যায়নি। আর বেশ কয়েকজন শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসলেও মূল গেইট তালাবদ্ধ থাকায় প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারেননি। যে সকল শিক্ষক বন্ধ রাখা অবস্থায় নিয়মিত প্রতিষ্ঠানে এসেছেন তাদেরকে বাদ দিয়ে অন্য সকল শিক্ষক ও কর্মচারীদের পূর্ণ মাসের (পরিকল্পিত বন্ধের দিনসহ) বেতন-ভাতাদি উত্তোলন করেছেন। যা অধ্যক্ষের স্বেচ্চাচারিতা ছাড়া আর কিছুই নয়। এ ব্যাপারে জানতে অধ্যক্ষ এএমএম মুহিবুল্লাহর মুটোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদরাসা গভর্নিং বডির সভাপতি সঞ্জু রহমান জানান, গ্রামের লোকজনের সাথে শিক্ষকদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এসময় কয়েকদিন মাদরাসায় কোনো শিক্ষক আসছে আর আসছে না। শিক্ষকদের তেমন দোষ ছিলো না। তাই বেতন-ভাতা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড মো. রাজিব হোসেন জানান, বেতন বঞ্চিত শিক্ষকদের ও এলাকাবাসীর পৃথক দু’টি অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com