1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বিদেশফেরত ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

হযরত আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে বিদেশফেরত মহসীন আলী শেখ (২৫) নামের ঋণগ্রস্ত এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মৃত মহসীন উপজেলার শাঁওইল মধ্যপাড়ার মুকুল হোসেনের ছেলে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিদেশ যান মহসীন আলী শেখ।ভালো কাজ না পাওয়ায় দেশে ফিরে আসেন। অর্থ উপার্জন না করেই দেশে ফেরায় তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে মঙ্গলবার দুপুর ২টায় তিনি নানা দুশ্চিন্তায় আত্মহত্যার জন্য পরিবারের সবার অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়।সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসীন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com