পাঁচবিবিতে জয়পুরহাট ১আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড: সামসুল আলম দুদু এমপি তার নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও ভোজনের আয়োজন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের পাঁচবিবি উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ সিদ্দিক মন্ডল, বাংলাদেশ আওয়ামীলীগের পাঁচবিবি উপজেলা সাধারণ সম্পাদক ও ৭নংকুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান জ্বনাব মোঃ জিহাদ মন্ডল, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জ্বনাব মোঃ সোহরাব হোসেন মন্ডল, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জয়পুরহাট জেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব এডভোকেট শামসুল আলম এমপির মূল বক্তব্য ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে পরপর তিনবার জয়পুরহাটে ১ আসন থেকে মনোনয়ন দিয়েছেন, সেই লক্ষ্যে আমার নির্বাচনী প্রচারণা যারা কাজ করেছেন যে সকল কর্মীর থাকার কোনো কর্মস্থল নেই সে সকল কর্মীকে আমার নিজ তহবিল থেকে একটি করে বাসস্থান বানিয়ে দেবো।
তিনি আরো বলেন বঙ্গকন্যা মনোনীত দল থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের কিছু কর্মী আমার বিরুদ্ধে কাজ করেছে,আমি শামসুল আলম দুই দু এমপি নির্বাচনে জয়লাভ করার পর বঙ্গ কন্যা শেখ হাসিনাকে বলতে চাই, যারা নৌকার বিরুদ্ধে কাজ করেছে নির্বাচনী প্রচারণা করেছে, আপনি তাদেরকে বুঝান বলেন আল্লাহ যেন তাদের হেদায়েত করে। জয়পুরহাটের বুকে আর কোনদিন যেন বঙ্গকন্যা আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীকে অবমাননা না করে।
তিনি আরো বলেন নৌকা মার্কায় যেখানে বিজয় অর্জন করেছে সেখানে আমি আগে কাজ করব। পরে আরো বলেন জয়পুরহাট একা আসনের সকল জনগণের লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ।তিনি আরো বলেন এই নির্বাচনে তার শেষ নির্বাচন সে আর কখনো নির্বাচন করবে না। তবে জয়পুরহাট ১ আসন থেকে যে ব্যক্তি যোগ্যতায় জনপ্রিয়তায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করবে বঙ্গবন্ধুকে আগামী দিনের জয়পুরা এক আসন থেকে মনোনীত করবেন আমি তার সঙ্গে থাকবো।