1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামী গ্রেফতার

হযরত আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘির সান্তাহারে কুপিয়ে স্ত্রী রাজিয়া সুলতানাকে হত্যার ঘটনায় স্বামী আব্দুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গাজীপুরের সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত  আব্দুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গ্রামের বদিউজ্জামানের ছেলে।র‌্যাব জানিয়েছে, আব্দুর রশিদ তার স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে চা বাগান মহল্লায় ‘মনোয়ারা ভিলা’ নামক একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

গত ৯ ফেব্রুয়ারি বিকেলে ওই ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হয়। তখন আব্দুর রশিদ ধারালো বঁটি দিয়ে স্ত্রী রাজিয়ার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্ত্রীর চিৎকারে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরদিন সকালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com