1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র

চৌগাছায় সরস্বতী পূজা পালন

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

চৌগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতি পূজা পালন করেছেন সনাতন ধর্মাবলম্বিরা। এ বছর উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও হিন্দুদের বাড়িতে জাকযমক ভাবে পূজা পালন হয়েছে।উপজেলা পরিষদ চত্তরে চেয়ারম্যানের বাংলোতে অনুষ্ঠিত হয় সরস্বতিপূজা। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সার্বিক তত্বাবধনে সকাল থেকেই পুজার কার্যক্রম শুরু হয়। দুুপরে পুরোহীত আনন্দ মহান চক্রবর্তী আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেন।

প্রথমে দেবীর আরাধনা, চক্ষুদান, অঞ্জলী ও প্রসাদ বিতরনের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস সহ উপজেলায় কর্মরত সনাতন ধর্মাবলম্বিরা উপ¯ি’ত ছিলেন। উপজেলা পরিষদ চত্তরে এমন একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় খুশি সকলে।পূজা অঙ্গনে আগত ভক্তরা জানান, দেবি সরস্বতী সত্য ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দুর করতে শ্রদ্ধা, মেধা, তুষ্টি, পুষ্টি, প্রভা ও স্মৃতির সফলতার জন্যে তারা দেবী চরণে পুস্পার্ঘ অর্পন করেছেন। উপজেলা পরিষদ চত্তর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও হিন্দুদের বাড়িতে বাড়িতে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com