1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র

নীলফামারীর একটি মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লীর মৃত্যু

মোঃ জীবন ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে
নীলফামারীর সৈয়দপুরে মসজিদে সেজদারত অবস্থায়  ভোলা কোরাইশী (৫৩) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) শহরের আল ফারুক একাডেমি সংলগ্ন বাঁশবাড়ি জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজরত অবস্থায় তিনি মারা যান।
ভোলা কোরাইশি বাঁশবাড়ি পুরাতন কিলখানা এলাকার মৃত খয়রাতী কোরাইশীর ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী (কসাই) ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ ভোরে বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান ভোলা। ফরজ নামাজ শুরু হলে অন্যান্য মুসল্লীদের ডাকাডাকিতে সাড়া না পেয়ে নামাজ শেষে মুসল্লীরা টের পান তিনি মারা গেছেন। পরে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
নিহতের ছোট ভাই সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কোরাইশী (ছটু) জানান, বড় ভাই ভোলা কোরাইশী অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন। নিয়মিত নামাজ আদায় করতেন। সারা বছর সপ্তাহে তিনদিন নফল রোজা রাখতেন।সম্প্রতি তিনি নামাজের পর প্রতিদিন মুয়াজ্জিন সাহেবের কাছে সহীহ পদ্ধতিতে কোরআন শরিফ পড়া শিখছিলেন। তবে, এমন মৃত্যুর খবরে শহর জুড়ে আলোড়ন সৃষ্টির পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com