1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ঘনিয়ে আসছে নির্বাচন: বিলাসপুরে নির্বাচনী সভা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে নির্বাচিত করতে দোহার উপজেলার বিলাসপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার এর সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সালমান এফ রহমানের সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনে দোহার-নবাবগঞ্জ থেকে তাকে পূনরায় নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন দোহার পৌরসভার সাবেক প্রশাসক আজাদ হোসেন খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহিনউল ইসলাম, উপ-প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক রাহুল দাশ।

দোহার উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ, লায়ন আব্দুস সালাম চৌধুরী, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, কুমুসহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লেবু খান দোহার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত বেপারী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম চোকদার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর উদয় হোসেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কাশেম, শেখ রুনু ,দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত ও দোহার উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com