1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুর পৌরসভায় কনফারেন্সিং সিস্টেমের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত ‎কয়রায় শিক্ষক সমিতির সভা: নতুন কমিটি গঠন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর নীলফামারীতে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাওলাপুরী দরবার শরীফে আলোচনা সভা অনুষ্ঠিত আজ কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ভিটেবাড়ির জমি নিয়ে বিরোধ: কেন্দুয়ায় মারামারিতে বৃদ্ধা নিহত ‌’হরমুজ যুক্তরাষ্ট্রের অংশ’ দ্রুতই এমন ঘোষণা দেবেন ট্রাম্প! ডারউইনে তৃতীয় দিনেও দাপট বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানো হচ্ছে আজ

মোঃ মুন্না হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে
সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের ৩৩০ জনকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা এসব ব্যক্তিদের মধ্যে রয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, শুল্ক কর্মকর্তারা।
এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ সীমান্ত এলাকায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) গোলাগুলির শব্দ কিছুটা কম শোনা গেছে। যদিও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে গতকাল আরও তিনটি লাশ ভাসতে দেখেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
তবে সেগুলোকে এখনো উদ্ধার করা যায়নি।২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ অব্যাহত আছে। ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটা থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছিলো।উল্লেখ্য, মিয়ানমারের এসব সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে কক্সবাজারের কিনারি জেটি ঘাটে।
সেখান থেকে বাংলাদেশি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হবে মাঝসাগরে বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্রসীমায়। সেখানে অবস্থান করছে মিয়ানমারের জাহাজ। সেখানেই মূলত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এসব সদস্যদের হস্তান্তর করা হবে।অপরদিকে, বাংলাদেশের অভ্যন্তর সীমান্তে অস্থিরতা কমলেও কাটেনি আতঙ্ক। এদিকে আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছিলো ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে সীমান্তে থাকা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছিলো। এরই মধ্যে নতুন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার অনুমোদনও এসেছে। পুরো সীমান্ত এলাকা বিজিবির নিয়ন্ত্রণাধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com