1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়া থানা পুলি*শের বিশেষ অভিযানে মাদক মামলায় আসামিসহ বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, সখীপুরে চালকের মৃত্যু। চন্দনাইশে ত্বরিকত সম্মেলন ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত কাজিপুর পৌরসভায় কনফারেন্সিং সিস্টেমের উদ্বোধন ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত ‎কয়রায় শিক্ষক সমিতির সভা: নতুন কমিটি গঠন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর নীলফামারীতে উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

ভিটেবাড়ির জমি নিয়ে বিরোধ: কেন্দুয়ায় মারামারিতে বৃদ্ধা নিহত

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় ভিটেবাড়ির জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আছিয়া আক্তার (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া আক্তার উক্ত গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাগুলী গ্রামের নিহত আছিয়ার পরিবারের তাজ্জত মিয়াদের সঙ্গে প্রতিবেশী বুরুজ মিয়া ও রফিক মিয়া গংদের বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের নারী সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তা তীব্র মারামারিতে রূপ নেয়।

​ঘটনাস্থলে আছিয়া আক্তার মারাত্মক আহত হলে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধে আছিয়া আক্তার নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণসহ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com