দুপচাঁচিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভি*যানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আ*সামি সাফি সাব্বির আহমেদ সাগর, ছানোয়ার এবং মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রা*প্ত মমতাজ খাতুনকে গ্রে*প্তার করা হয়।এ ছাড়া গোবিন্দপুর শাহপাড়া গ্রামের জামে মসজিদের সামনে অভি*যান চালিয়ে মিজানুর রহমান চেনু (৩৪)-কে গ্রে*প্তার করা হয়। তার হেফাজত থেকে ২২ পিস নেশাজাতীয় ট্যাপে*ন্টাডল ট্যাবলেট উ*দ্ধার করা হয়েছে।
অন্যদিকে, জয়পুরপাড়া এলাকায় মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় আল মাজহারুল ইসলাম (২২) নামে একজনকে গ্রে*প্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ১৪ আগস্ট সকালে বাড়ির ভেতরে পানি ছিটানোকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে ধারালো হাসু*য়া, বাঁশের লাঠি ও ইট দিয়ে ভুক্তভোগী মুনসুর মন্ডল, তার স্ত্রী ও ছেলে নাহিদ হোসাইনকে মারপিট করা হয়। এতে নাহিদ হোসাইন গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রে*প্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দুপচাঁচিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বগুড়া জেলা পুলি*শের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।