চন্দনাইশে খানকায়ে মজিদিয়া রশিদিয়া দরবার শরীফের উদ্যোগে তরিকত সম্মেলন ও আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল (শুক্রবার) ১৫ আগস্ট পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত আল্লামা কাজী মফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ছিলেন, পীরে ত্বরিকত অধ্যক্ষ কাজী আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের।
মাহফিলে তাশরীফ আনেন, সাতবাড়িয়ার পীর মাওলানা আবদুল হালিম রশিদী, খুটাখালীর পীর হাফেজ মাওলানা নূর হোসাইন, মাওলানা আবদুল মালেক, কমর আলী সিকদার মাদ্রাসার সুপার মাওলানা কুতুব উদীন। দৈনিক জনদর্পণের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মো. হামিদুর রহমান কাদেরীর সঞ্চালনায় মাহফিলে তকরির করেন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা এনামুল হক, মাওলানা আবু সৈয়দ, মাওলানা জাফর, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা নুরুন্নবী, মওলানা বেলাল উদ্দিন, মাওলানা মফিজ উদ্দীন নিজামী, হাফেজ নুরুল কবির। উপস্থিত ছিলেন, দোহাজারী পৌর যুবদলের আহব্বায়ক ইফতেখার উদ্দিন সুমন, সাতকানিয়া আইনজীবি সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ সোলাইমান, সাতবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, সিআইপি শফিকুল ইসলাম রাহী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জুলফিকার আলী, সাপ্তাহিক ইংগিত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, নির্বাহী সম্পাদক আবুল হাশেম, প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ ইয়াহিয়া, শিক্ষক মহিউদ্দিন, মোহাম্মদ আলী রাশেদ এন.টিভি, চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, কাজী জয়নাল আবেদীন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব শৈকত দাশ ইমন, সাংবাদিক শাহনূর দস্তগীর, সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মোকতার আহমদ, সাংবাদিক নয়ন, সাংবাদিক সবুজ, দোহাজারী পৌর যুবদল সেক্রেটারী মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা যুবদল কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, যুবদল নেতা ফরিদুল আলম, বিএনপি নেতা তসলিম উদ্দীন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম ছুলছু, ছাত্র নেতা আবদুল্লাহ আল নোমান জিহাদ, ফয়সাল মাহমুদ অভি প্রমুখ।






