চকরিয়া বদরখালীর সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বদরখালী ডিগ্রি মাদ্রাসার ১১,১২,১৩,১৪ জানুয়ারী চারদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উক্ত মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সাঈদ আহমদ তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পন্ন হয়।
চারদিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন; বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উক্ত মাদ্রাসার গভর্নিং সহ সভাপতি আলহাজ্ব নুরে হোছাইন আরিফ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ;মোহাম্মদ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দেলোয়ার হোছাইন এম,এ,সভাপতি বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি, মুজিবুর রহমান, অধ্যক্ষ বদরখালী ডিগ্রি কলেজ, মোঃরুহুল কাদের,প্রধান শিক্ষক বদরখালী কলোনীজেশন উচ্চবিদ্যালয়,জনাব নুরে হাবিব তসলিম বিশিষ্ট সমাজ সেবক বদরখালী, নুরুল আমিন জনি,সাবেক সম্পাদক বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি, মাওলানা ফরিদুল আলম, আনোয়ার পারভেজ,ডা আবুল জলিল,ডা লুকমান সদস্য গভর্নিং বড়ি, বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন,সাবেক উপাধ্যক্ষ মাওলানা ছলিমুল্লাহ,সাবেক শিক্ষক মাষ্টার রশিদ আহমদ এম এ,মাওলানা অধ্যাপক ফিরোজ আলম হোছাইনী,গভর্নিং বড়ির পক্ষে ফরিদুল আলম, বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরে হোছাইন আরিফ বলেন ” আগামী দু বছরের মধ্যে এ দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে” এবং সকল পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা রহিল”। হেদায়েত মূলক আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব আবুল বশর। এ সময় উপস্থিত ছিলেন অত্রমাদ্রাসার অধ্যাপক নাজিম উদ্দীন বদরী,অধ্যাপক নাজিম উদ্দিন বদরী, অধ্যাপক ইয়াহিয়া, প্রভাষক মোহাম্মদ আলী, মাস্টার মকবুল হোছাইন,মাস্টার ইসমাইল হোছাইন সিরাজী, মাওলানা আরিফুল হক চকোরী, মাস্টার আলমগীর, মাওলানা আবুল কালাম আজাদ, আক্তার হোছাইনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছারদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন মকসুদ আহমদ সহযোগী অধ্যাপক বাংলা ও আরিফুল্লা সহযোগী অধ্যাপক আরবি সাহিত্য।