1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

ফরিদপুরে  অধ্যক্ষের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে
ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের  অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।প্রতিষ্ঠানের  ৭ম পর্বের শিক্ষার্থী  জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল বের হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান, ৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান প্রমূখ। এ সময়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ  উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। বদলির আদেশ কার্যকর করাসহ তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com