1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ

মোহনগঞ্জে মোটরসাইকেল চোর গ্রেফতার

নাহিদুল ইসলাম স্বাধীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায়  মোটরসাইকেল চুরির অভিযোগে ইব্রাহিম খলিল অনিক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  এসময় তার দেওয়া তথ্যে  চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।ইব্রাহিম খলিল অনিক   নাগডরা গ্রামের আবুল মিয়ার ছেলে।বৃহস্পতিবার ভোরে বারহাট্টা উপজেলার গোপালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার এসআই কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জের মাইলোড়া এালাকার মনিরুল ইসলাম শাহীন নামে এক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়। দিনভর নানা জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি।  না পেয়ে পরদিন থানায় লিখিত অভিযোগ করেন শাহীন। অভিযোগ পেয়ে মোটরসাইকেল উদ্ধার ও চোর ধরতে অভিযানে নামে পুলিশ। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে বারহাট্টা উপজেলার গোপালপুর এলাকা থেকে সন্দেহজনকভাবে অনিককে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির বিষয়ে স্বীকারোক্তি দেয়।  এ সময় তার দেওয়া তথ্যে সেখানকার একটি ওয়ার্কশপের সামনের রাস্তা থাকা চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েই ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে মোটরসাইকেল  উদ্ধার ও চোর ধরতে অভিযানে বের হই। এক পর্যায়ে অনিককে সন্দেহজনকভাবে আটক করি। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় অনিকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com