1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

দুর্গাপুরে টিউবওয়েল থেকে উঠছে গ্যাস দেখতে উৎসুক জনতার ভিড়

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে পাঁচবছর আগে বসানো পরিত্যক্ত একটি টিউবওয়েল থেকে পানির সাথে অনবরত উঠছে গ্যাস। ১৫-ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়ন এর কালিকাপুর গ্রামের রমিজা খাতুন এর বাড়ি পেছনে থাকা একটি পানির পরিত্যক্ত টিউবওয়েল থেকে হঠাৎই এ গ্যাসের উদ্ভব উঠে।

টিউবওয়েল থেকে অনবরত গ্যাস বের হওয়ার বিষয়টি জানাননি হলে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করে দেখতে আসছে রমিজা খাতুনের বাড়িতে।

এবিষয়ে রমিজা খাতুন জানান, সকালে হঠাৎ পানির ঝমঝম শব্দে চকমকে যান তিনি। সেচের পানির পাম্প ভেবে তিনি তা দেখতে ঘর থেকে বাহিরে বেড়িয়ে আসলে দেখতে পান বাড়ির পেছনে থাকা তাদের পরিত্যক্ত টিউবওয়েলটি থেকে দ্রুত গতিতে পানি বের হচ্ছে। তা দেখে তিনি ভয় পেয়ে আশেপাশের সকলকে ডাকেন এবং ৯৯৯ কল করে বিষয়টি অবগত করলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় ইউপি মেম্বার জহিরুল ইসলাম বলেন, এই এলাকায় আমরা এমন ঘটনা এই প্রথম দেখলাম। ঘটনাটি দেখে তাৎক্ষণিক ৯৯৯ কল দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে যায়গাটি সিল করে দেয়।

এঘটনায় দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আলী জানান, প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে কিছুটা জালানি গ্যাসের অস্তিত্ব পেয়েছি এবং বিষয়টি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়েছে এবং নিরাপত্তার জন্য পরামর্শ সহ ঘটনাস্থলের চারপাশে লাল নিশান টানিয়ে রশি দিয়ে বেরিগেড দেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com