1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

বাগেরহাটে ইয়াবা ও ফেনসিডিল সহ গ্রেফতার দুই

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে
বাগেরহাটে ফকিরহাট উপজেলায় গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম জানান, উপজেলার লখপুর এলাকার একাটি বাড়ি থেকে বুধবার রাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে ফকিরহাট থানায় তিনজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করেন।মামলার আসামিরা হলেন-পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেন (২৩) ও একই গ্রামের লতিফ খলিফার ছেলে মো. সোহেল রানা (২৬)।
মামলার বরাতে ওসি আশরাফুল বলেন, “লখপুর এলাকার আক্তার মিঞা নামে এক ভাড়াটিয়ার ঘরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ফয়সাল ও সোহেলকে গ্রেপ্তার করে।
“পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই ঘর থেকে ৯৪ কেজি গাঁজা, দেড় হাজার ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।”
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, তারা দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান এনে বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com