1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

কেন্দুয়ায় সংঘবদ্ধ চোর চক্রের হোতা গ্রেফতার

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

কিছুদিন ধরে কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে বাড়ছে চুরির ঘটনা। এর ফলে জনগণের মাঝে দেখা দিয়েছে উৎকন্ঠা। এসব চুরি ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ। বিট পুলিশিং কার্যক্রমের সাথে জড়িত স্থানীয় জনগণকে সাথে নিয়ে কেন্দুয়া থানা পুলিশের এসআই নাজমুস সাকিবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সংবদ্ধ চোর চক্রের হোতা আনোয়ার হোসেন (৩২) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আনোয়ারকে গ্রেফতারের সময় তার বসতবাড়ি থেকে দুটি অটো রিক্সা, একটি বাই সাইকেল ও চোরাইকৃত বিভিন্ন মালামাল উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশ জানায়, সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আনোয়ার হোসেনকে আরও জিজ্ঞাসা বাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত সময়ের মধ্যে নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পাশের একটি মনোহারী দোকানে দুধর্ষ চুরি সংগঠিত হয়। এ ব্যাপারে মনোহারী দোকানের মালিক আব্দুল আউয়াল বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে চোর চক্রের সন্ধান পায় পুলিশ। এরই প্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়ি হতে ২টি অটোরিক্সা, একটি বাই সাইকেল, মনোহারী মালামাল, ব্যাটারিসহ আনুমানিক মূল্য ১ লাখ ৫৬ হাজার ৪শত ৭০ টাকার মালামাল জব্দ করে পুলিশ। চুরি ঠেকাতে কেন্দুয়া থানা পুলিশ বিট পুলিশিং কার্যক্রমের সাথে জড়িত সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা চান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com