1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এগারো ও সাড়ে তিন বছরের সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

মামুন শিকদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে
পিরোজপুরের ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ ।বৃহস্পতিবার গভীর রাতে ইন্দুরকানী থানার এস আই মোঃ মিজানুর রহমান ও এ এস আই মনছুর আলমের নেতৃত্বে ঢাকা দক্ষিন মুগদা এলাকা থেকে ইন্দুরকানী উপজেলার টগড়া গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে কামাল হোসেন (৫০) ও উত্তর বাড্ডা থেকে দক্ষিন ইন্দুরকানী গ্রামের দেলোয়ার শেখের ছেলে কাওছার শেখ (৩০) কে গ্রেফতার করেছেন।
থানা সূত্রে জানা যায়, কামাল খিলগাঁও থানার মামলা নং- ১০ (৬) ২০০১ খিলগাঁওয়ে ডাকাতি মামলায় ২০০১ সালে গ্রেফতার হন পরে বিজ্ঞ আদালত থেকে জামিন হওয়ার পর পলাতক ছিলেন এবং পরবর্তিতে ২০১৪ সালে বিচার শেষেঅতিরিক্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এগারো বছর সশ্রমকারাদন্ড প্রদান করেন।
অপরদিকে, কাওছার ইন্দুরকানী থানায় মাদক মামলা জিআর ২৫/১৬ মাদক নিয়ন্ত্রন আইনে গ্রেফতার হন। পরে বিজ্ঞ আদালত থেকে জামিন প্রাপ্ত হওয়ার পর পলাতক ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে মামলাটির বিচার শেষে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ১ম আদালত পিরোজপুর তাকে তিন বছর ছয় মাস সশ্রমকারাদন্ড প্রদান করেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকাদার  এই প্রতিবেদককে বলেন , তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী কামাল ও কাওছারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com