1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মেয়েলি কণ্ঠে কথা বলে প্রতারনা

মোঃ ইসমাইল হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় নারীর পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেয়ার অপরাধে ঠাকুরগাঁও জেলায় আজিম খান বিদ্যুৎ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
 শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে তাকে আটক করা হয়। বিষয়টি দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।আটক আজিম খান বিদ্যুৎ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেক ফেসবুক আইডি খুলে বাংলাদেশে বিশিষ্ট ব্যক্তিবর্গকে টার্গেট করে মেয়ের কণ্ঠে সম্পর্ক তৈরি করতো বিদ্যুৎ। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরি করে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। বিষয়টি ঠাকুরগাঁও জেলা পুলিশ অবগত হলে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে আজিম খান বিদ্যুৎকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়। পরে তার থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় তিনি জিজ্ঞাসাবাদে তার অপরাধের বিষয়টি স্বীকার করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com