1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কোটি কোটি টাকার মসজিদ বানিয়ে লাভ কি? যদি নামাজ পড়া না যায়

রিয়াদ আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে
মসজিদের উন্নয়ন করতে করতে আমরা এমন জায়গায় পৌছে গেছি যে নামাজ বাস্তবায়ন নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। বর্তমানে দেশের সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদ গুলোর মধ্যে একটি রাজধানীর বনানী কেন্দ্রীয় জামে মসজিদ। কিন্তু দুঃখের বিষয় নিদিষ্ট সময় পর এই মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হয় না।
রহমত উল্লাহ তমাল নামক এক মুসল্লি অভিযোগ করেন, ‘দুপুর ২:৩০ মিনিটের পর বনানী কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়তে গেলে বলা হচ্ছে এখানে নামাজ পড়া যাবে না, অন্য জায়গায় নামাজ পড়েন।’তিনি বলেন, ‘আমার কথা হচ্ছে কয়েক শত কোটি টাকা খরচ করে লাভ টা হলো কি? যদি নামাজই না পড়তে পারলাম। তাইলে তো বনানীর পুরোনো মসজিদটাই ভাল ছিল আর যাই হোক অন্তত নামাজটা পড়তে পারতাম।’
আরও কয়েকজন সাধারণ মুসল্লিরা অভিযোগ করেন, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ নতুন ডিজাইনে নির্মাণ করার পর থেকে নামাজের নির্ধারিত সময়ের পরে আর কাউকে নামাজ পড়তে ঢুকতে দেওয়া হয় না। এটা নাকি মসজিদ কমিটির নিয়ম। এ নিয়মে অনেকই ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভে এক মুসল্লি বনানীর দানবীর দের কাছে অনুরোধ করেন, ভাংগা টাইপের একটা মসজিদ করে দিবেন। যাতে মানুষ যখন খুশি তখন নামাজ পড়তে পারে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com