1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুমিল্লায় রোহিঙ্গাদের ভুয়া পাসপোর্ট তৈরির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রোহিঙ্গা নাগরিকদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরির একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে ১৪ টি ভুয়া পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।গত (১৬ ফেব্রুয়ারী), মোঃ ইয়াছির নামে এক রোহিঙ্গা নাগরিক কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরির জন্য আবেদন করে। পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার জবানবন্দীর ভিত্তিতে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:-মোঃ ফয়সাল মিয়া (২৮), ব্রাহ্মণচাপিতলা, মুরাদনগর, কুমিল্লা মোঃ মোশারফ হোসেন (৪২), আড়াইওরা পশ্চিম পাড়া (ভোলানগর,পাসপোর্ট অফিসের উওর পাশে), কোতয়ালী,কুমিল্লা মোঃ শরিফুল ইসলাম প্রকাশ্যে শরিফ (২২), বাখরনগর,(শাহাজান মেম্বার বাড়ী), মুরাদনগর, কুমিল্লা এ অভিযানের সময়, চক্রের মূল হোতা নাসিরুল্লাহ (২৮) কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও পাসপোর্ট আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানান ডিবির ওসি রাজেশ বড়ূয়া।এই গ্রেপ্তারি রোহিঙ্গাদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরির চক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পুলিশ পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com