1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুর্গাপুরে পিকনিকের বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে বিজয়পুর সীমান্ত এলাকায় পিকনিক বাস চাপায় আব্দুর রশিদ শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শিবগঞ্জ-বিজয়পুর সড়কের রানিখং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ শেখ বিজয়পুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে প্রান্তিক পরিবহনের একটি বাস পর্যটকদের নিয়ে বিজয়পুর এলাকায় ঘুরতে আসে। দুপুরে রানীখং এলাকার তিন রাস্তার মোড়ে বাসটি বৃদ্ধ আব্দুর রশিদকে পেছন থেকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় উত্তেজিত জনতা বাসের চালককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ও বাস চালককে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসচালকে আটক করি। এছাড়াও মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com