1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ঘাসের জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে ঘাসের জমির ভিতর থেকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আজিবার (৫৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আমলা ইউপির অঞ্জনগাছী গ্রামের জোয়াদ্দারপাড়ার ঘাসের জমির ভেতর থেকে লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এ সময় তার নিকট হতে দুটি লোহার খন্ড উদ্ধার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কৃষকরা মাঠে ঘাস কাটতে গেলে লাশ দেখে পুলিশে খবর দেন। পরের স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে সাধারণ মানুষ জন ব্যক্তিটিকে সনাক্ত করে। নিহত আজিবর রহমান এর শ্বশুর বাড়ি অঞ্জন গাছি এলাকায়। তবে তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলার গাংনী নিশিপুর এলাকায় নতুন বিয়ে করে বসবাস করে আসছিলেন। তাকে দীর্ঘদিন এলাকায় দেখা যায় না বলেও জানান স্থানীয়রা।

আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা বলেন, নিহত ব্যক্তি ‘আজিবর চোর’ নামে পরিচিত ছিল । তিনি আগে ও এখনো বিভিন্ন জায়গায় চুরির কাজে যুক্ত ছিলেন বলে জানান তিনি।ঘটনার ব্যাপারে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, সংবাদ পেয়ে আমরা লাশ টি উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com