1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

দোহারে তৃনমূল বিএনপির পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

ঢাকার দোহারে তৃনমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করেছে নব নির্বাচিত তৃনমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃববৃন্দ।

শুক্রবার দুপুরে তৃনমূল বিএনপির আয়োজনে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার দোহারের শাইন পুকুরের নিজ বাড়িতে তার সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন শমসের মুবিন চৌধুরী বলেন, তৃনমূল থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটিয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে। ইতোমধ্যে আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করি তৃণমূল থেকে জনগণকে সচেতন করতে পারলে অল্প সময়ে তৃণমূল বিএনপি একটি শক্তিশালী দলে পরিনত হবে।

তৃনমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ চেয়ারপার্সন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা বলেন, বাবার স্বপ্ন পুরণে তার আদর্শ বুকে ধারণ করে তৃণমূল বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করব ইনশা আল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কো-চেয়ারপার্সন কে.এ.জাহাঙ্গীর মজুমদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান, যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ মো. শামীম আহসান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল সবুজ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল মোড়ল,দপ্তর সম্পাদক এ.কে. সাইদুর রহমান-সহ তৃনমূল বিএনপির নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com