1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মানিকগঞ্জ চরাঞ্চলে সাপের কামড়ে এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের হরিরামপুরে সাপের কামড়ে রুবেল ব্যাপারী (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ব্যাপারী এনায়েতপুর গ্রামের রহমান ব্যাপারীর ছোট ছেলে। তিনি উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান,সোমবার দুপুরে এনায়েতপুর গ্রামে রুবেলের প্রতিবেশী নিজ বাড়িতে একটি সাপ দেখেন। পরে রুবেলকে ডেকে নিলে রুবেল সাপটি ধরে বস্তায় ভরার সময় তাঁকে ছোবল দেয়। স্থানীয়রা পার্শ্ববর্তী এক ওঝাকে দেখায়। পরে সেখান থেকে ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল ব্যাপারীর ভাই রুবেল ব্যাপারীর সাপের ছোবলে মৃত্যু হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com