1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদপুরে বাইসাইকেলে আসা ভারতীয় দল ঢাকা যাচ্ছেন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ভারত থেকে বাইসাইকেলে আসা ১০ ভারতীয় নাগরিক ফরিদপুরে এসে পৌঁছেছে। গত রবিবার বিকেলের দিকে ফরিদপুরে এসে পৌঁছে দলটি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারা। এর আগে, গত বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে তারা।
জানা গেছে, দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে পর্যটক দলটি পদ্মা সেতু পার হয়ে ঢাকায় পৌঁছাবেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তারা আবার ভারতে ফিরে যাবেন।
পর্যটক দলের  সদস্যরা হলেন- স্বরজিৎ রায়, সুখেন্দু ব্যানার্জি, বুদ্ধদেব দাস, আশিস দত্ত, দেবব্রত মন্ডল, তরুণ কয়াল, সুদীপ দাস, অনির্বাণ সাহা, সুজয় মণ্ডল ও বিশ্বজিৎ বারুই।জানা যায়,  ১০ সদস্যই ব্যবসায়ী ও চাকরিজীবী।
পর্যটক স্বরজিৎ রায় জানান, দীর্ঘপথ পরিক্রমায় বাংলাদেশের মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশার সুযোগ পেয়ে অত্যন্ত  খুশি আমরা। যাত্রাপথে সবাই আতিথেয়তা দিয়ে আমাদের বরণ করে নিয়েছে। বাংলা ভাষার  প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দুই বাংলার বাঙ্গালী মানুষদেরর মধ্যে মেলবন্ধনের কারণেই এ সাইকেল ভ্রমণে আসা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com