1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে পটিয়ার কৃতি সন্তান জয়নাল আবেদীন

ইরফানুল আলম সায়েম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রলীগের সহ-সভাপতি পদ পেয়েছেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার  কৃতি সন্তান মুহাম্মদ জয়নাল আবেদীন। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।এদিন একযোগে  সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি  ঘোষণা করেন , কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

জয়নালের পরিবার সাথে যোগাযোগ করা হলে,তাঁর মা ছকিনা খাতুন বলেন,আমার পরিবার মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হওয়ায় আমি খুবই আনন্দিত ও আবেগাপ্লুত। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা,

 কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এবং ঢাকা  বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পদ পাওয়ার বিষয় জয়নাল আবেদীন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন এবং তাঁর পবিত্র রক্তের সাহসী উত্তরাধিকারী, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের বিস্ময়, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রপথিক, তরুণ প্রজন্মের আইকন জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আগামীর তথ্য প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দেশ ও দক্ষ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com