1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বেনাপোলে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত আসামীরা বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বশির (৪৫) ও একই থানাধীন দৌলতপুর গ্রামের মৃত মিন্টু শেখের ছেলে মিলন শেখ (২৬)।
পুলিশ জানায়,১৯ ফেব্রুয়ারী সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল পৌরসভার ০১নং ওয়ার্ড সাদীপুর গ্রামে অভিযান চালিয়ে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ  বশির ও মিলন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ২০০ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার চিহ্নিত ও নতুন যে সব মাদক ব্যবসায়ী ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে তা নির্মূল করতে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে যথাযথ ভূমিকা পালন করবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায়   আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com