কক্সবাজারের রামুতে ইটভাটাই অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। এ সময় রামুর ৬ ইটভাটাকে ২১ লক্ষ টাকা জরিমানা করেছে। ওই সময় একটি ইটভাটার চুল্লি গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর, এছাড়া পাঁচটি ইটভাটা সিলগালা করা হয়। সোমবার ১৯ই ফেব্রুয়ারি দিনব্যাপি রামু উপজেলার বিভিন্ন ইট ভাটায় এই অভিযান চালানো হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব কাজী তামজীদ আহমেদ। কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান ইট প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ইটভাটাকে জরিমানা করা হয়, এবং এই অভিযান অব্যাহত থাকবে। জরিমানা করা ইটভাটা গুলো হলো রামুর ধোঁয়াপালয়ের এস, বি, এস,ব্রিকসকে ৫ লাখ টাকা, একই এলাকার বি,কে,বি ব্রিকসকে ৩ লাখ টাকা, রামুর খুনিয়া পালংয়ের এসএসবি ব্রিকসকে ইউনিট-২ কে ৪ লাখ টাকা, একই এলাকার এসএসবি ব্রিকসকে ইউনিট-১ কে ৩ লক্ষ টাকা, রামুর পশ্চিম মেরংলোয়ার আল হেরাম ব্রিকসকে ৩ লাখ টাকা, একই এলাকার এম ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এস,বি,এস, ব্রিককস এর চুল্লী ধংশ করা হয়। বাকি ইটভাটা গুলো বন্ধ করে দেওয়া হয়।
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন ককসবাজার কার্যালয়ের পরিদর্শক মুসাইব ইবনে রহমান, সহকারি পরিচালক সাইফুল ইসলাম, সিনিয়র সেমিস্ট আব্দুস সালাম সহ আইন শৃঙ্খলা বাহিনী।