1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোভ্যান চালকের মৃত্যু

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোভ্যান চালক আব্দুর রহমান (৩৫) মারা গেছেন। গতকাল ২০ ফেব্রুয়ারী রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত আব্দুর রহমান মিঠাপুকুর উপজেলার ১৬ নং মিজাপুর ইউনিয়নের কুঠির পাড়া গ্রামের বাসিন্দা।থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারী রাতে একদল ছিনতাইকারী অটোভ্যান চালক আব্দুর রহমানকে ছুরিকাঘাতে আহত করে তার অটোভ্যানটি ছিনতাই করে।

এলাকাবাসী আহত আব্দুর রহমান কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দুইটার সময় আব্দুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার ও ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলোঃএকই এলাকার শিমুল আক্তার, রাকিব হাসান, আশিক মিয়া ও শফিকুল ইসলাম।গ্রেফতারকৃতদেরকে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় রতিয়া মডেল গ্রামের লোকজন অটোভ্যানসহ আটক করে রাখে। পরে সংবাদপেয়ে মিঠাপুকুর থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান,ঘটনার বিষয়ে প্রথমে দস্যুতার মামলা হয়। আহত অটোভ্যান চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় পরে একটি হত্যা মামলা হয়। ঘটনার বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com