1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিচার পাননি সেলিমা, ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে ছিনতাইকারীদের পক্ষে বন্দর পুলিশ

মোঃ সাব্বির হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

বন্দরে ছিনতাইকারীদের কবলে পরে সর্বস্ব খুইয়ে থানায় গিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগী পঞ্চাশোর্ধ সেলিমা রহমান। অবশেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে ছিনতাইকারী চক্রের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা এবং বন্দর থানা পুলিশের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ বর্ণনা করে এসপির কাছে প্রতিকার চেয়েছেন ওই নারী। এরআগে, তার ছেলে সিনহার কাছ থেকে প্রায় দেড় লক্ষ নগদ টাকা, দামী মোবাইল ও সোনা ছিনিয়ে নেয়ার ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন বাদি সেলিমা রহমান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে ঘটনার সুরাহার জন্য করা আবেদনে ভুক্তভুগী নারী সেলিমা রহমান বলেন, ১৫ জানুয়ারী রাত ৯টার দিকে বন্দর থানাধীন কদম রসূল কলেজ সংলগ্ন ওয়ালটন শো-রুমের পাশে বিবাদী ইসমাইল মিয়ার পুত্র সোয়াদ (২২), বাহাউদ্দিনের পুত্র নাঈম (২৩), মান্নানের পুত্র রমজান, মুনছুরের পুত্র নয়ন, শুভ, শোভনসহ খাদেমপাড়ার আজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন আমার ছেলে সোহানুর রহমান সিনহা (২৩) ও তার বন্ধু সাকিবকে একা পেয়ে পথরোধ কওে মারধর এবং ভয়ভীতি দেখিয়ে সিনহার কাছে থাকা ১ লক্ষ ৪৪ হাজার ৭০০ নগদ টাকা, দুইটি স্মার্টফোন, রোলেক্স ঘড়ি এবং ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে যায়।

এসপি বরাবর আবেদনকৃত ওই অভিযোগে বাদী সেলিমা রহমান বিশেষভাবে উল্লেখ্য করে বলেন, ইতিপূর্বে মো. নাদিমের মাধ্যমে আসামীদের কাছ থেকে ১ লক্ষ টাকা ফেরত দিতে চাইলেও এখন আর তা দিচ্ছে না। পরবর্তীতে আমি গোপন সূত্রে জানতে পারি যে, বন্দর থানার ওসি এবং এস আই সাহিদুল মিয়া আসামীদের কাছ থেকে ৭০ হাজার টাকা ঘুষ নিয়েছে।এমনসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফাকে  মুঠোফোন করা হলে তিনি ফোন ধরেননি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com